― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

‘এসি রুমে বসে পরিকল্পনা নয়, সরাসরি জনগণের কাছে যান’: কর্মকর্তাদের প্রতি ঝালকাঠির এমপিদের কড়া বার্তা

ঝালকাঠির উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে হার্ডলাইন নিয়েছেন জেলার দুই নবনির্বাচিত সংসদ সদস্য। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা সরকারি কর্মকর্তাদের জনমুখী হওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকার নির্দেশ দেন। সভায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিগত বছরগুলোতে এলাকার রাস্তাঘাটের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও দুর্নীতির চিত্র তুলে ধরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এমপি রফিকুল ইসলাম জামাল কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “ভবিষ্যতে কোনো দুর্নীতিবাজ ঠিকাদার যেন কাজ না পায়, সেটি নিশ্চিত করতে হবে। শুধু এসি রুমে বসে ম্যাপ বা পরিকল্পনা করলে হবে না; আপনাদের সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেতে হবে এবং তাদের অভাব-অভিযোগ শুনতে হবে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সব দপ্তরের সমন্বিত উদ্যোগ এবং শতভাগ জবাবদিহিতা প্রয়োজন।

অন্যদিকে, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “মুষ্টিমেয় কিছু বখাটে বা দুষ্ট ছেলের অপকর্মের দায় পুরো দল নেবে না। এদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।” তিনি আরও যোগ করেন, অপরাধীদের দমনে প্রয়োজনে এমন আইনি ব্যবস্থা নিতে হবে যাতে তারা সহজে নিম্ন আদালত থেকে জামিন না পায়। দুই এমপির এমন কড়া অবস্থানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিনপতন নীরবতা নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়।