― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

অবাধ নির্বাচনের লক্ষ্যে আকাশ ও জলপথে প্রস্তুত নৌবাহিনী; ভোলায় নৌপ্রধানের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বদ্ধপরিকর বাংলাদেশ নৌবাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই দৃঢ় অবস্থানের কথা জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, দ্বীপজেলা ভোলার ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় বিশেষ করে দুর্গম চরাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জলপথের পাশাপাশি আকাশপথেও কঠোর নজরদারি চালানো হবে।

নৌবাহিনী প্রধান আরও জানান, নির্বাচনের সময় দুর্গম এলাকায় দ্রুত যাতায়াত ও আইনশৃঙ্খলার তদারকির জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে এই আকাশযান ব্যবহার করবে। তিনি স্পষ্ট করে বলেন, গত ২০ জানুয়ারি থেকেই নৌবাহিনীর সদস্যরা নির্বাচনী মাঠে মোতায়েন রয়েছেন এবং ভোটগ্রহণের পরবর্তী আরও দুই-তিন দিন পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন। মূল লক্ষ্য হলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে একটি সংঘাতমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

এর আগে নৌবাহিনী প্রধান ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন। সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং প্রতিটি বুথে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান ও পুলিশ সুপার কাওসার আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোলাবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নৌবাহিনী প্রধান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন নৌবাহিনীর প্রধান অগ্রাধিকার।