― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চরফ্যাশনে ধানের শীষের পালে হাওয়া; উঠান বৈঠকে হাজারো নারীর ঢল

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। বিশেষ করে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে বিএনপির ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নয়নের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকগুলোতে নারীদের অভূতপূর্ব উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। সোমবার সকালে আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে কয়েক হাজার নারী-পুরুষের ঢল নামে। গ্রামবাংলার সহজ-সরল মানুষগুলোর মুখে তখন একটাই কথা—‘প্রিয় নেতা আইবো’। বয়োজ্যেষ্ঠদের মতে, জাতীয় নির্বাচনে সাধারণ নারীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জনপদে আগে কখনো দেখা যায়নি।

উঠান বৈঠকে নুরুল ইসলাম নয়ন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে চরফ্যাশনকে একটি শান্তিময় ও নিরাপদ জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন। তিনি সাফ জানিয়ে দেন, তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজ, দখলবাজ বা মাদক কারবারিদের কোনো স্থান হবে না। অপরাধীদের সতর্ক করে তিনি বলেন, ভোটের আগে যারা সংশোধন হবে না, তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। বিশেষ করে নারী শিক্ষার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি নারীদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা এবং নারী উন্নয়নে বিএনপির অতীতের ফিরিস্তি শুনে উপস্থিত নারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এই বিশাল জনসমাগম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দিনরাত পরিশ্রম করছেন স্থানীয় যুবদল নেতা ও নির্বাচনী সমন্বয়কারী আশ্রাফুর রহমান দীপু ফরাজী। উঠান বৈঠকটি শেষ পর্যন্ত কয়েক হাজার নারীর ‘ধানের শীষ’ স্লোগানে এক বিশাল নির্বাচনী জনসভায় রূপ নেয়। ভোলা-৪ আসনে এবার নারী ভোটাররাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে।