― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এবারের নির্বাচনে ৭৬ শতাংশ প্রার্থী উচ্চ শিক্ষিত

এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশই উচ্চ শিক্ষিত। প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। শতাংশের হিসাবে শতকরা ৭৬ শতাংশ প্রার্থীই উচ্চ শিক্ষিায় শিক্ষিত।

উচ্চ শিক্ষিত প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে জামায়াতে ইসলামী। দলটির প্রায় শতভাগ প্রার্থীই উচ্চ শিক্ষিত। তাদের ৯৪ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী।

এদিকে বিএনপি থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাদেরও অধিকাংশই উচ্চ শিক্ষিত। দলটিতে এই হার ৮১ শতাংশের মতো। তবে তাদের প্রার্থীদের মধ্যে মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি বা ‘স্বশিক্ষিত’ এমন প্রার্থী রয়েছে ৮ শতাংশের ওপরে।

এছাড়া স্বতন্ত্র এবং অন্য ছোট ছোট দলের অধিকাংশ প্রার্থীই উচ্চ শিক্ষিত। তবে এদের মধ্যে কিছু প্রার্থী অল্প শিক্ষিত এবং স্বশিক্ষিত রয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্যরা উচ্চশিক্ষিত হলেই যে ভালো করবেন- বিষয়টি এমন নয়। বরং তাঁদের মধ্যে দেশ ও মানুষের ভালো করার মানসিকতা কতটা রয়েছে এবং প্রার্থীর সততার ওপর বিষয়টি নির্ভর করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীনের মতে, ‘উচ্চশিক্ষিত হলেই সংসদ সদস্যরা ইতিবাচক পরিবর্তন আনবেন, এমনটি ধরে নেওয়া যায় না।’

তিনি বলেন ‘অতীতে যাঁরা দুর্নীতি ও ক্ষমতার চর্চা করেছেন, তাঁদেরও বড় অংশ উচ্চশিক্ষিত ছিলেন। একাডেমিক শিক্ষার চেয়ে ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। তাই একাডেমিক সার্টিফিকেট দেখেই কারও যোগ্যতা বিচার করা ঠিক নয়।’