বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা গেছেন।
আগামীকাল বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে তার জীবনসঙ্গী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দলটি।
গণমাধ্যমে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।



