― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে দেশ। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে খবরটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়তেই বিক্ষুদ্ধ হয়ে ওঠেন হাদির সমর্থক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গতকাল রাতভর রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা। ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে রাজধানীতে। এর মধ্যে বেশি আক্রান্ত হয়েছে গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিস।

এমনকি হাদির নিজ জেলা ঝালকাঠিতেও রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এছাড়া খুলনা, গাজিপুর, মাওয়া, ঢাকা-আরিচা, সাতকানিয়া-লোহাগড়া, চট্টগ্রাম-খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মহাসড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বোচ্চার থাকা হাদি হত্যাকান্ডের বিচারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর শাহাবাগ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কারওয়ানবাজারে অবস্থিত দেশের দুটি শীর্ষ গণমাধ্যমের অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এসময় সেখানে অবস্থানরত সংবাদকর্মীরা আটকা পড়েন।

আজ সকালে সরেজমিন রাজধানীর কারওয়ানবাজারে গিয়ে দেখা যায়, প্রথম আলোর চারতলা ভাবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গা থেকে তখনও ধোয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের একটি টিম তখনও ঘটনাস্থলে ছিল।

এদিকে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে ইংরেজি দৈনিক ডেইলি স্টার অফিসের নিচ তলা ও দোতলা পুড়ে গেছে। অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়। সকালে ডেইলি স্টারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ গণমাধ্যমে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের হামলায় তাদের অফিসের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার ক্ষতিসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অনলাইন পোর্টালে খবর প্রকাশের কাজ স্থগিত আছে।

রাত সাড়ে ৩টার দিকে ছায়ানটের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, হামলা ও ভাংচুরের কারণে ভবনটিতে পরিচালিত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে ওসমান হাদির মৃত্যু খবরে সারারাত দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনার পর শুক্রবার সকালে ঢাকার শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ করতে দেখা গেছে। সকাল ১০টার দিকে সেখানে চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল চলছিল। তবে অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দিচ্ছেন বিক্ষোভকারীরা।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজের একটি পোস্টে জানানো হয়, ওসমান হাদির মৃতদেহ আজ বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে বাংলাদেশে আনা হবে। ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করার সম্ভাব্য সময় ৬টা পাঁচ মিনিট।

সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা এবং শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় ওই পোস্টে।