― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দেশেজুড়ে ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে মাঠ পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। গত সোমবার (২০ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সব জেলা প্রশাসকদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

ওই চিঠির নির্দেশণায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এহেন পরিস্থিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সকল উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসে এ ধরণের আকস্মিক দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত ওই চিঠিতে আরো বলা হয়েছে, ভূমি অফিসসমূহে আকস্মিক অগ্নি দুর্ঘটনা বা যে কোন ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।