― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ছাত্রলীগের সাবেক সম্পাদক খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বর্তমান আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর গুলশান থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)একটি দল তাকে গ্রেপ্তার করে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করেনি পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজন করছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।