― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী তাদের যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কর্মসূচি ঘোষনা করেন।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তারা ১৮ই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। পরদিন ১৯শে সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোয়। আর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে ২৬শে সেপ্টেম্বর।

জামায়াতসহ ধর্মভিত্তিক কয়েকটি দল একই দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামছে বলে জানিয়েছেন নায়েবে আমির।

সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন এক প্রেক্ষাপটে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচির ঘোষণা দিল।