― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

দাবী না মানলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

অনুমোদনহীন বিআরটিসির নামধারী যত্রতত্র গাড়ী চলাচল, ইচ্ছেমত অবৈধ কাউন্টার স্থাপন ও রুট পারমিটবিহীন যানবাহনের ওপর ক্ষেপেছে পরিবহন মালিক সমিতি। শুধু ক্ষেপেছে তাই নয়, এসব দাবী আদায়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালনেরও হুশিয়ারি দিয়েছে সংগঠনটি। 

চলতি সেপ্টেম্বর মাস সময় দিলেও আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত দাবী না মানলে ৬ অক্টোবর থেকে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালসহ পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিবে পরিবহন মালিক সমিতি।  

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতারা।

তাদের মোটা দাগের দাবীগুলো হল: 

অনুমোদন ছাড়া বিআরটিসি বাস পরিচালনা ও কাউন্টার স্থাপন বন্ধ, মহাসড়কে রুট পারমিটবিহীন যানবাহন (ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন-করিমন) বন্ধ ও দ্রুত তিনদফা দাবিগুলো বাস্তবায়ন করা। 

পরিবহন মালিক সমিতির যত অভিযোগ: 

বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় বিআরটিসি নামধারী কিছু গাড়ি অনুমোদন ছাড়াই যত্রতত্র চলাচল করছে। এই চলাচলে সড়কের যেখানে সেখানে কাউন্টার বসানো হচ্ছে। এসবের সঙ্গে  স্থানীয় ডিপো কর্মকর্তাদের সহযোগিতায় একটি চক্র পরিচালনা করার অভিযোগ রয়েছে।

এই বিআরটিসির নামধারী গাড়ী চলাচলে বৈধ পরিবহন মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন সমিতির নেতৃবৃন্দ। 

আবার লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের দ্বারা পরিচালিত ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন যানবাহন মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করায় সড়কের শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও দাবী করা হয়। 

 আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, আগামী মাসের ৫ অক্টোবরের মধ্যে এসব দাবি না মানা হলে ৬ অক্টোবর ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে। 

তাই দাবীগুলো মানাতে সংশ্লিষ্টদের ভূমিকা রাখার জন্যও অনুরোধ করেন সভাপতি।  

টিবিএম/জ/রা