― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শিগগিরই যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে দেশের আটটি দল 

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে শিগগিরই যুগপৎ কর্মসূচি পালনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে  মাঠে নামবে আটটি দল। 

এই রাজনৈতিক দলগুলো কয়েক দফা বৈঠকের পর এ যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে।

কোন কোন দল যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে

জামায়াতে ইসলামী, এনসিপি, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস নামে দুটি দল, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

 কখন যুগপৎ কর্মসূচি ঘোষনা:  

 আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে বলে দলগুলোর বিভিন্ন সূত্রে জানা গেছে।  তবে আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে যুগপৎ কর্মসূচী ঘোষণা করার কথা রয়েছে খেলাফত মজলিসের। 

এছাড়াও সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর। 

যুগপৎ কর্মসূচীতে বৈঠকে যে আলোচনা:

 প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান কয়েকটি রাজনৈতিক দল  জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান।

পিআর পদ্ধতি নিয়ে আট দলের মধ্যে ভিন্ন মতামত প্রকাশ করেছেন নেতৃবৃন্দ । তাদের মধ্যে কোন কোন দল সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষেই পিআর চায়। আর কোনো কোনো দল শুধু উচ্চকক্ষে পিআর চায়। 

আবার জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি এবং ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না এ বিষয়ে একমত পোষণ করেছেন আটটি দলের নেতৃবৃন্দ। 

এছাড়াও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। এনসিপি আর গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত হয়েছে কয়েক দল। 

 এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এক গণমাধ্যম কে জানিয়েছেন, বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের আলোচনা আছে। তবে আরো কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। 

টিবিএম/জ/রা