― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থি সংগঠন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেলে ভাগ হয়ে শিক্ষার্থীরা নির্বাচন করছেন।

আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার মোট ভোটার সংখ্যা ১১৮৯৭ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে এবার ৫৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে গত মঙ্গলবার ব্রিফ করেছেন।


নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কমিশন প্রস্তুত। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।’