ডেস্ক রিপোর্ট :
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা নিশ্চিত করেননি ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।



