― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিমান বিধ্বস্তে হতাহতের সবশেষ যে সংখ্যা জানালো আইএসপিআর

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে তাদের বিবৃতিতে ২০ জন নিহত ও ১৭১ জন আহতের তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন আট জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে আহত ৭০ জন ও সেখানে নিহত দুই জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিন জন ও নিহত একজন।

এ ছাড়াও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে আহত ১৭ জন ও নিহত ১২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত একজন ও নিহত দুই জন, লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় আহত ১১ জন ও নিহত দুই জন।

উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন ও নিহত একজন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন রয়েছেন।