― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দেশে ধারাবাহিকভাবে বেড়েছে খুনের ঘটনা

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন কারণে প্রতিমাসেই বাংলাদেশে ধারাবাহিকভাবে বেড়েছে খুনের ঘটনা। গত ছয় মাসে (জানুয়ারি -জুন) সারাদেশে খুনের মামলা হয়েছে মোট একহাজার ৯৩৩ টি।

অপরাধ বিশ্লেষকেরা বলছেন, পুলিশ সদর দপ্তর সাধারণত মামলার হিসাব দিয়ে অপরাধ পরিসংখ্যানে সব আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র বোঝা যায় না। পুলিশ মামলা নিতে অনীহা দেখালে পরিসংখ্যানেও অপরাধ কম দেখায়।

কোন মাসে কত খুনের মামলা :

ধারাবাহিকভাবে চলতি বছরের জানুয়ারিতে মামলা হয়েছে ২৯৪টি। ফেব্রুয়ারিতে ৩০০টি, মার্চে ৩১৬টি, এপ্রিলে ৩৩৮টি, মে মাসে ৩৪১টি এবং জুনে খুনের মামলা ছিল ৩৪৪টি।

বিগত সালে খুনের মামলা :

২০২০ সালে সারা দেশে খুনের মামলা ছিল ৩ হাজার ৫৩৯টি, ২০২১ সালে ৩ হাজার ২১৪টি, ২০২২ সালে ৩ হাজার ১২৬টি এবং ২০২৩ সালে ৩ হাজার ২৩টি, ২০২৪ সালে সাধারণ খুনের ঘটনার পাশাপাশি ছাত্র–জনতার অভ্যুত্থানে নির্বিচার গুলি চালিয়ে খুনের ঘটনায় মামলা হয়েছে ৪ হাজার ১১৪ টি। আর ২০২৫ সালের জুন পর্যন্ত খুনের মামলা হয়েছে একহাজার ৯৩৩ টি।

সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক এক গণমাধ্যমে বলেন, শুধু পরিসংখ্যান দিয়ে বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। খুন, নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো আলোচিত হচ্ছে এবং তা সামনে আসছে।

তিনি আরও বলেন, মানুষ নিরাপদ বোধ করছে কি না, সেটি বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বীকার করে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

টিবিএম/জ/রা