― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পরিবর্তন আসছে নির্বাচন কর্মকর্তা নিয়োগে

নিজস্ব প্রতিবেদক:
বিগত দিনের ভোটের দূর্নাম ও কারচুপি ঠেকাতে এবার ভোটে অনিয়ম বন্ধে নতুন কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে নির্বাচন কর্মকর্তা নিয়োগে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া একান্ত স্বাক্ষাৎকারে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

কিভাবে পরিবর্তন আসছে:
নির্বাচন পরিচালনা করার জন্য কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে যোগ্যতা অনুযায়ী ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাবনা রয়েছে।

বিগত দিনের নির্বাচনগুলোতে যারা ভোট কারচুপি সহায়তা করেছে, যে সমস্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদেরকে যথাসম্ভব পরিহার করার উদ্যোগ নিয়েছে কমিশন ।

এ ছাড়াও নির্বাচনে ব্যাংকের অফিসারদের দায়িত্ব দেওয়ার চিন্তা করা হচ্ছে। কারণ অফিসারগণ তো সরকারে ছিল না। তাই তারা ভোট কারচুপি করার সহযোগী ছিল না। এখন ব্যাংকগুলোর অফিসারদের গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখছে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন পরিচালনা করার জন্য যোগ্যতা দেখে কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিজস্ব অফিসারদের নিয়োগ করা হবে। বাকিটা আমাদের জেলা প্রশাসকের ওপর নির্ভর করতে হবে। যাচাই করে যাদের যোগ্য মনে হবে তাদেরকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।

টিবিএম /জ/রা