ডেস্ক রিপোর্ট:
জাতীয় সংসদে নারীদের ১০০ আসনের পক্ষে বিএনপি। তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয়। বিদ্যমান পদ্ধতিতে সংরক্ষিত ১০০ আসনে নারী সংসদ সদস্যরা নির্বাচিত হতে পারেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ সোমবার (১৪ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি ।
সালাউদ্দিন আহমেদ বলেন, বিদ্যমান পদ্ধতিতে সংরক্ষিত ১০০ আসনে নারী সংসদ সদস্যরা নির্বাচিত হতে পারেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ক্ষমতায়নে সব সময়ই ভূমিকা রেখেছে বিএনপি। সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সংসদের উচ্চকক্ষ বসানোর প্রস্তাব দিয়েছিলাম। তবে তাদের নির্বাচন পদ্ধতি কী হবে সেটা নিয়ে কোন ঐকমত্য হয়নি।
বিএম/জ/রা



