― Advertisement ―

নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কয়েক সপ্তাহ যেতে না যেতেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন তিনি।

তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেয়া এক পোষ্টে তিনি ঘোষণা করেছেন যে, তিনি আমেরিকা পার্টি নামে একটি দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, যা রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দুই-দলীয় ব্যবস্থার বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে।

তবে দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ইলন মাস্ক, যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নিয়েছেন, তাই তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না।

তাহলে তার দলের নেতৃত্বে কে থাকবেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

মাস্ক এক্স-এ একটি জরিপ করেছেন, যেখানে তিনি লিখেছেন —যুক্তরাষ্ট্রে কি নতুন একটি রাজনৈতিক দল থাকা উচিত?

শনিবার নিজের পোস্টে সেই জরিপের কথা উল্লেখ করে মাস্ক লেখেন, “২:১ ব্যবধানে আপনারা একটি নতুন রাজনৈতিক দল চান, আর আপনাদের সেটা দেওয়া হবে!