নিজস্ব প্রতিবেদক :
বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ মে) দুপুরে জেবুন্নেছা আফরোজকে বরিশাল অতিরিক্ত চীফ ম্যট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় তাকে পুলিশ আদালতে নিয়ে আসে। এ সময় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামীকে দৃশ্যমান গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দিয়েছেন।
এ সময় আসামী পক্ষ জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ১৬ মে জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জেবুন্নেছা আফরোজ বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি। তাঁর স্বামী বরিশাল সিটি করপোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র শওকত হোসেন হিরণ। তিনি ২০১৪ সালের এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকা অবস্থায় মারা যান। পরে ওই আসনে উপনির্বাচন করে জয়ী হন হিরণের স্ত্রী জেবুন্নেছা।



