ডেস্ক রিপোর্ট:
ভারতের মতো বেসামরিক মানুষদের টার্গেট করবেনা পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গতকাল এক টেলিভিশন অনুষ্ঠানে এক কথা বলেন। তিনি আরো বলেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনো ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। ভারত যদি কোনো কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরাও জবাব দেব। পাকিস্তানকে এর জবাব দিতে হবে।
তিনি আরো বলেন, আমরা যদি এখন ভারতকে জবাব দেই, তাহলে আমাদের কাছে এর যুক্তিসঙ্গত যুক্তি আছে, কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিকদের টার্গেট করব না।
পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এসব কথা বলেন।
খাজা আসিফ বলেন, আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এর জন্য প্রস্তুত, এর চরম মূল্য দিতে হবে। ভারত যা করছে তা আমরা সহ্য করব না, বরং তার জবাব দেব।



