― Advertisement ―

আদালত অবমাননার ঝুঁকির মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আদালত অবমাননার ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

আদালতের নির্দেশ অমান্য করে কথিত ভেনেজুয়েলান গ্যাং সদস্য হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়ার ঘটনায় এমন হতে পারে বলে জানিয়েছেন ফেডারেল বিচারক জেমস বোয়েসবার্গ।

তিনি বলেন, ওইসব ব্যক্তিকে তাদের দেশ থেকে বের করে দেওয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে দেওয়া হয়নি।

দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে ওইসব ব্যক্তিকে তাদের অধিকারের বিষয়ে আদালতের রায় যথাযথ পালন না করার প্রতিকার সম্পর্কে এক সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতে সময় দিয়েছেন বিচারক বোয়সবার্গ।

তবে তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের নির্বাহী আদেশ এবং এ সংক্রান্ত পদক্ষেপের ক্রমবর্ধমান আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা

বিএম/জ/রা