ডেস্ক রিপোর্ট : গত ৪ মাস ১২ দিন পর আজ খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানসিন্দুক।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭ টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে দানসিন্দুকগুলো খোলা হয়।
এই ১১টি দানসিন্দুক খুলে মিলেছে ২৮ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা দান করেছে। সকাল সাতটায় সিন্দুক খোলা হলেও, এখন চলছে গণনার কাজ।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।
এবারও বিপুল পরিমাণ টাকা পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
বিএম/জ/রা


