চরফ্যাসন প্রতিনিধি: কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান বলেছেন, গণতান্ত্রিক সরকারই পারে দেশকে স্থিতিশীল করতে। অর্থনৈতিক উন্নয়ন করতে।
নির্বাচন নিয়ে কালক্ষেপন না করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় এই নেতা বলেন, সুন্দর নির্বাচন করার পর আমরা যেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফুল দিয়ে বিদায় জানাতে পারি।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আজ মঙ্গলবার ভোলার চরফ্যাসনে সাংগঠনিক সফরে এসে দলীয় অফিসে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
চরফ্যাশনে ব্যবসায়ী মোঃ মাসুদ ও মনপুরায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক মোঃ রাসেদ
হত্যার বিচার দাবি করে, ওই সব হত্যাকান্ডে বিএনপির কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখেন।
নিহত পরিবারের সঙ্গে সৌজন্য কুশল বিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক যুবদল সভাপতি আশরাফুল আলম দিপু ফরাজিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গত শুক্রবার উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আল- আমিনের নেতৃদ্ধে হামলায় নিহত হন মাসুদ। অপরদিকে দলের অপর এক গ্রুপের হামলায় মনপুরায় মারা যান রাশেদ।
এ সব ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম নয়ন পৃথকভাবে শোক জানান।
নুরুল ইসলাম নয়ন নিহতদের বাড়ি গিয়ে শান্তনা জানান। এর একদিন পর মঙ্গলবার চরফ্যাশনে আসেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান।
বিএম/জ/রা



