― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

পহেলা বৈশাখে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট : নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনা দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

আজ সোমবার মাউশির চিঠিতে বলা হয়েছে,  বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৩ মার্চ চিঠি পাঠানো হয়েছে।

এ চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

বিএম/জ/রা