বিশেষ প্রতিনিধি: বরিশালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাসের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার সকালে বরিশারের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয় দত্ত (১২) স্থানীয় বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের একমাত্র ছেলে। জয় তাঁরাকুপি আইডিয়াল কিন্ডারগার্টেন নামে একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০ টার দিকে জয় স্কুল থেকে ইজিবাইকে করে বাড়িতে ফিরছিল।
এসময় ইজিবাইক থেকে মহাসড়কের তাঁরাকুপি গ্রামের মজিদ ব্যাপারীর চায়ের দোকানের সামনে নামে জয়। এরপর মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয় ।
দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে গেছে। আমরা বাসটির চালককে আটক ও গাড়িটি জব্দের জন্য কাজ করছি।
বিএম/জ/রা


