― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। চালক বাস থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র।

এদিকে, স্থানীয়রা জানান, মহাসড়কের এই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে। মাত্র দুই দিনের ব্যবধানে এখানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। ঈদের দিন দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত হন, পরদিন মঙ্গলবার দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন। স্থানীয়দের অভিযোগ, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাচ্ছে, যা দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিএম/সজীব