― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

ঈদ উৎসবে মুক্তির অপেক্ষায় একাধিক সিনেমা

বিনোদন ডেস্ক: আর কয়েক দিন পরই পবিত্র ঈদুল ফিতর। প্রতি বছরের মতো এবারও ঈদ উৎসবে মুক্তির অপেক্ষায় আছে একাধিক সিনেমা।

তালিকায় রয়েছে শাকিব খান-ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’, আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘দাগি’, সিয়াম আহমেদ-শবনম বুবলী-দীঘির ‘জংলি’, আব্দুন নূর সজল-নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’, মোশাররফ করিম-রিকিতা নন্দিনীর ‘চক্কর ৩০২’। 

সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ বেশ। এরই মধ্যে জমে উঠেছে প্রচারণা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিজার, ট্রেলার, গান মুক্তি দিয়ে সংশ্লিষ্টরা ঈদের সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তৈরি করতে ব্যস্ত।

এদিকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র ছাড়াই, সিনেমাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চলছিল। 

বিএম/জ/রা