― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রুততম সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গণহত্যাকারীদের বিচারের দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।

গতকাল জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ মিছিল শেষে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে তারা।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচন করা হয় তবে বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। দুই হাজারেরও বেশি শহীদ, ৫০ হাজারেরও বেশি অঙ্গহারা আহত ও তাদের মা-বাবার কসম, ওয়াসিম, মুগ্ধসহ শহীদদের রক্তের কসম—আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব না৷’