― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আন্তর্জাতিক মানের ভোটে সহায়তা দিতে চায় ইইউ

জেষ্ঠ প্রতিবেদক: সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ দেশে নির্বাচন পরিচালনার প্রত্যাশা করে ইইউ।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ইইউ দেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। ইসিও এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষভাবর কাজ করছি আমরা।

রোববার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এ বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, “উনারা মূলত জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কি আছে। আমরা যা যা করছি তাদেরকে জানিয়েছি। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সকল কিছু জানিয়েছি। উনারা সুসংবাদের মতোই জানিয়েছেন। জানতে চেয়েছিলেন ভোটের বাজেট কত, টাকা পয়সা ঠিক মত আছে কিনা, অসুবিধা কোনো রকম আছে কি না। আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসু্বিধা নাই।… সরকারের কাছে বাজেট চেয়েছি। তবে উনারা আমাদের সাহায্য করতে চান৷”

“আমাদের কী প্রয়োজন সেটা জানতে চান তারা। আমরা বলেছি ইউএনডিপি ইতিমধ্যে একটা নিড এসেসমেন্ট করেছেন। একটা টিম পাঠিয়েছিল, কি কি সাহায্য প্রয়োজন হতে পারে, ইতোমধ্যে প্রজেক্টও বানিয়েছে। নির্বাচনের জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত আছে৷ নির্বাচন কমিশন শুধু নয়, বাংলাদেশ উন্নয়নেও সহায়তা করতে চান।”

সিইসি জানান, তাদের সঙ্গে আলোচনা চলমান থাকবে এবং পররস্পর মত বিনিময়ও হবে।

এএমএম নাসির উদ্দিন বলেন, “তারা আগামী মাসে একটা কর্মশলা করবেন। এতে ইসি সচিব ও প্রতিনিধিরা যাবে আমাদের। সেখানে সিভিল সোসাইটি থাকবে। আমরা জোর দিয়েছি, দলের পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকতে প্রশিক্ষণ দিতে চেয়েছেন।”

সিইসি জানান, ইসি নির্বাচনী কর্মকর্তাদের ট্রেনিং দিতে পারে। কিন্তু রাজনৈতিক দলের এজেন্টদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সে বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে। ভোটার এডুকেশন ও পযাবেক্ষকদের ট্রেনিংয়ের ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত রয়েছেন তারা। আরও সহায়তা লাগলে জানানো হবে, সর্বোতভাবে সহায়তায় প্রস্তুত রয়েছেন তারা।