― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

‘নারীবিদ্বেষী কর্মকাণ্ডে ক্ষুণ্ন হচ্ছে বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার স্বপ্ন’


বিশেষ প্রতিনিধি:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে শুক্রবার সকালে বরিশাল নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সমাবেশে নারী ফোরোমের নেতারা বলেছেন, দেশে একের পর এক নারী-শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা নারী নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। নারীদের টার্গেট করে বিদ্বেষ ছড়ানোর যে সংস্কৃতি এটা তারই ফল। এই নারীবিদ্বেষী কর্মকাণ্ডে ক্ষুণ্ন হচ্ছে বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার স্বপ্ন।

সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল বরে করা হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম সমাবেশে সভাপতিত্ব করেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শম্পা বসু, সাধারণ সম্পাদক দিলরুবা নুরী।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, তা একের পর এক নারী নির্যাতন ও নারীবিদ্বেষী কর্মকাণ্ডে ক্ষুণ্ন হচ্ছে। আছিয়ার মতো একটি নিষ্পাপ শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণ করে যে, সমাজে নারীরা এখনও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ সময় বক্তারা আরও বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু পরবর্তী সময়ে নারীদের অবমূল্যায়ন করা হচ্ছে। নারী ফুটবলারদের উপর হামলা, নারী শিল্পীদের যাতায়াতে বাধা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টা, রাজশাহীগামী বাসে নারী নির্যাতনসহ সাম্প্রতিক একাধিক ঘটনায় নারীদের উপর নিপীড়ন বেড়েছে। কিন্তু সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণ না করে উল্টো ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর পুলিশি হামলা চালাচ্ছে, মামলা দিচ্ছে, যা ধর্ষকদের প্রশ্রয় দেওয়ার শামিল।
অবিলম্বে আছিয়া ধর্ষণ-হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি, দেশের যে সব নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের নিশ্চিত করার আহ্বান জানান।