― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর স্ত্রী শায়লা কামাল আর নেই

ডেস্ক রিপোর্ট: সাবেক মন্ত্রী বিএনপি ভাইস-চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ-এর স্ত্রী ও মহিলা দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ-এর মা বেগম শায়লা কামাল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

আজ বুধবার (১২ মার্চ) ভোর ৫ টা ৩০ মিনিট রাজধানীল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আজ বেলা সাড়ে ১১ টায় গুলশান আজাদ মসজিদে প্রথম ও আসর বাদ ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।