নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় রিজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছেন।
সোমবার (১০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে ধারণা করছে পুলিশ।
নিহতের স্বামী খালেক গাজী জানান, রাতের খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়তে যান।
এ সময় তার স্ত্রী ঘরে একাই ছিলেন। নামাজ শেষে ঘরে ফিরে তিনি রিজিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পরে নিশ্চিত হন যে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে।
এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত করা যায়নি, তবে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিএম/জ/রা



