― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

জাতিসংঘ মহাসচিব ও ড. ইউনূস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন

ডেস্ক রিপোর্টঃ কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রমজান মাসের সংহতি সফরের অংশ হিসেবে আগামী ১৪ মার্চ তাদের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনের কথা রয়েছে।

পরিদর্শনকালে তারা রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস শরণার্থীদের সঙ্গে ইফতারেও অংশ নেবেন, যা বাংলাদেশের মহানুভবতা ও মানবিক উদ্যোগের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ১৩ থেকে ১৬ মার্চ গুতেরেস বাংলাদেশ সফর করবেন। ঢাকায় অবস্থানকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসসহ সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণদের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘ মহাসচিব দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে আসছেন। রমজানের সময় সংহতি সফর তার বার্ষিক কর্মসূচির একটি অংশ। এ প্রসঙ্গে তিনি বলেন, “রমজান শান্তি, সহানুভূতি এবং মানবিকতার শিক্ষা দেয়। আমি এই মাসে সবার সঙ্গে থাকার জন্য অনুপ্রাণিত হই।”

গুতেরেস আরও জানিয়েছেন, রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আসিয়ানসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এই সফর রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি এবং সংকট নিরসনে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিএম/সজীব