ডেস্ক রিপোর্ট: নিজের ভেরিফাইড ফেসবুকে সুখবর ভাগ করে নেন মেহজাবীন।
রোববার (৯ মার্চ) রাতে জানান, তার অভিনীত সিনেমা ‘সাবা’ ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে।
এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে নির্মাতা মাকসুদ হোসেনের বাংলাদেশি সিনেমা ‘সাবা’। এ খবর প্রথম প্রকাশ করে ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজ।
এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দাপিয়ে বেড়িয়েছে সিনেমাটি। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বুসা, রেড সি উৎসবেও ‘সাবা’ সাফল্য পেয়েছে।
ত্রিলোরা খান ও মাকসুদ হোসেনের চিত্রনাট্যে ‘সাবা’তে তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত একটি পরিবারকে। যেখানে বাবা মারা যাওয়ার পর একদিন সাবার মা সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর হয় হার্ট অ্যাটাক।
বিএম/জ/রা



