ডেস্ক রিপোর্ট: আল্লাহ তায়ালা ও রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ পালন আমার সকলের জন্য-ই আবশ্যক। অর্থাৎ আল্লাহ তায়ালা ও রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিষয় পালন করতে বলেছেন সেগুলো পালন করা আর যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক।
হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি তোমাদেরকে যেসব বিষয় থেকে বিরত থাকতে বলেছি তোমরা সেসব বিষয় থেকে বিরত থাকো। আর যেসব বিষয় পালন করতে বলি, সেগুলো সাধ্যনুযায়ী পালন করো। কারণ, তোমাদের পূর্ববর্তীরা তাদের অধিক প্রশ্ন ও তাদের নবীদের সঙ্গে মতভেদ করার ফলে ধ্বংস হয়ে গেছে। ( মুসলিম, হাদিস:১৩৩৭; বুখারি, হাদিস: ৭২৮৮)
তবে সকল বিধান-এর মধ্যে কিছু বিধান এমন রয়েছে, যেগুলো পালন করা একজন মুমিনের জন্য অতীব জরুরি। যেমন: নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। আবার কিছু বিধান এমন রয়েছে যেগুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। আজকে এমন কিছু বিষয়ে কথা বলবো,–যেগুলা থেকে একজন মুমিনের জন্য বেঁচে থাকাটা খুবই জরুরি। মহিমান্বিত এ মাসে নিন্দনীয় এ বিষয়গুলো থেকে বিরত থাকার অভ্যাস করে নিতে হবে। নিন্দনীয় এ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর।
বিএম/জ/রা



