ডেস্ক রিপোর্ট : চাকরির সন্ধানে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক অন্তঃসত্ত্বা নারী।
শনিবার রাতে এঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. আশরাফুল ও দীপ সরকার। তাঁরা পেশায় অটোরিকশাচালক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারী কয়েক দিন আগে ঢাকায় আসেন। তিনি কাজ খুঁজছিলেন। ঢাকায় এসে একটি মাজারে আশ্রয় নিয়েছিলেন।
গতকাল রাতে কেরানীগঞ্জে গেলে তিন অটোরিকশাচালক ওই নারীকে থাকা–খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিএম/জ/রা



