― Advertisement ―

পাখির ধাক্কায় মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন

ডেস্ক রিপোর্টঃ মাঝ আকাশে উড়ার কয়েক মিনিটের মধ্যেই পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ইঞ্জিনে আগুন ধরে ফেলে ফেডএক্স-এর একটি পণ্যবাহী প্লেন। শনিবার যুক্তরাষ্ট্রের নেওয়ার্ক থেকে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশ্যে যাত্রার সময় এ দুর্ঘটনা ঘটে।

বোয়িং ৭৬৭-৩এস৩এফ মডেলের প্লেনটির ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে গেলে সেটি কাজ করা বন্ধ করে দেয়। বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট এবং নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।

তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়ায় প্লেনটি নিরাপদে জরুরি অবতরণ করে, এবং পাইলটসহ তিনজন আরোহী অক্ষত অবস্থায় উদ্ধার হন।

প্লেন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কার কারণেই ইঞ্জিনে আগুন লেগেছিল। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাইলটের দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএম/সজীব