বরিশাল প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেন, সাম্প্রদায়ীক সম্প্রতি রক্ষা ছাড়া গনতন্ত্র রক্ষা হয় না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল শ্রেনী পেশার লোকজন মিলে একসাথে বসবাস করে আসছি।
আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, বৈদ্য ও খ্রিষ্টান এলাকায় যার যার ধর্ম সে সে পালন করবে। যে ব্যক্তি যে ধর্ম—ই পালন করুক না কেন সকলেই এদেশের নাগরিক। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের কেজি স্কুল মাঠে রবিন্দ্রনাথ ঘটকের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যন্যাদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কার্তিক বেপারী, ইউনিয়ন বিএনপি নেতা শ্যামল ঘটক, বাপ্পি পান্ডে, দিনেশ ঘটক, অমিয় করসহ প্রমুখ।



