― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালের উজিরপুরে অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরে গণপিটুনিতে সুমন হালদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমন উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাত আড়াইটার দিকে দক্ষিণ বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অটোরিকশার গ্যারেজে চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন হালদারসহ ২-৩ জন মিলে ওই এলাকার সুলতান মহুরির অটোগাড়ির গ্যারেজে চুরি করতে যান। তারা গ্যারেজের বেড়া ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পাহারাদার টের পেয়ে ডাক-চিৎকার দেয়। এতে স্থানীয়রা এগিয়ে আসলে সুমন হালদার ও ভক্ত নামে দুইজনকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে সুমন হালদার ঘটনাস্থলে মারা যান এবং ভক্ত গুরুতর আহত হন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, আহত ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।