― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ নলছিটিতে মোটরসাইকেল দূর্ঘটনায় মো. মজিবর রহমান হাওলাদার(৭৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সন্ধ্যার উপজেলার দপদপিয়া নলছিটি সড়কের খোজাখালি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে নলছিটি দপদপিয়া সড়কের খোজাখালি নামক  স্থানে নলছিটি থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল সড়কের পাশে দোকান ও গাছের মধ্যবর্তী স্থানে ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেলের পিছনে বসা মো. মজিবর রহমান দোকানের দেয়ালের সাথে মাথায় ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মো. মজিবর রহমান  হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের বাসিন্দা হাশেম হাওলদারের ছেলে।

তিনি দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি দারুল ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম। 

বিএম/জ/রা