ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের ‘উপহার’ হিসেবে আসছে এবার ঈদে দেশের এক কোটি পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচিবিষয়ক মতবিনিময়সভায় তিনি বলেন, নিম্নবিত্ত এসব পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।
তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে চাল দেওয়া হবে।
বিএম/জ/রা



