বিশেষ প্রতিনিধি: দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালে শিক্ষক সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে এ কর্মসূচি হয়।
এসময় গত ২৮ জানুয়ারী ঢাকায় আন্দোলনকালে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জাতীয়করণের দেয়া ঘোষণার আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়ন দাবি করেন শিক্ষকরা।
নয়তো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন তারা।
শিক্ষক মাওলানা মোহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। প্রধান আলোচক ছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. শামছুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বছরের পর বছর ধরে চরম অর্থ সংকটে ভূগছে।
তাই জাতীয়করণের দাবিতে গত ২৮ জানুয়ারী ঢাকার শাহাবাগে আন্দোলন করছিল শিক্ষকরা।
তখন সরকারের পক্ষ থেকে যুগ্ম সচিব মাহমুদুল হাসান স্বাতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেন।
সেই ঘোষণা আগামী ২৫ জুনের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি



