― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বানারীপাড়ায় ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে, ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষার দাবিতে বানারীপাড়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ব্যানার-প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। একপর্যায়ে সাধারণ জনগণ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

পরে ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ দেবনাথের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহরিয়ার আহমেদ সজীব।

বক্তারা বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রাস্তা কিংবা নিজ বাসার সামনেও কেউ নিরাপদ নয়।

নারীদের জন্য কোনো জায়গাই নিরাপদ নয়। তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন, নতুবা মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।

এ সময় আরও অনেকে বক্তব্য দেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিএম/জ/রা