বিশেষ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫।
প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে এই বিদ্যাপীঠ।
২০১১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণবঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়।
দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫-এর শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি সবাইকে দিবসের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
বিএম/জ/রা



