― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

উজিরপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় তিনটি ককটেল বোমা সাদৃশ্য ও দুটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন মহাসড়কের পশ্চিম পাশের আব্দুল মালেক মোল্লার বাগানে বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা।

বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি ককটেল সাদৃশ্য কালো কষ্টেপে মোড়ানো বস্তু ও কাচের বোতলে সদৃশ্য দুইটি অবিস্ফোরিত মোট পাঁচটা বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেন।


এ বিষয়ে ফায়ার সার্ভিস ইউনিটের দলনেতা আব্দুর রশিদ বলেন এগুলো বোমা কি না বিশেষজ্ঞরা ঘোষণা করবেন।


তিনি এগুলো অবিস্ফোরিত দেখে পানি দিয়ে নিষ্ক্রিয় করে রেখেছি।

উজিরপুর মডেল অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদ করিম জানান, হরতালের কারণে পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করি।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা করার পর জানাতে পারব বস্তুটি কি।

বিএম/জ/রা