ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে বিএনপির ৫২৪ জন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দলটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়।
বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন।
বিএম/জ/রা



