― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিন জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শসা বোঝাই পিকআপভ্যান খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে । তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার ( ৫ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা পিকআপভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিএম/জ/রা