― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

বরিশাল মেইল ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার দাবির মুখে আপিল বিভাগের সিংহভাগ বিচারপতি পদত্যাগ করায় সেই শূন্যস্থান পূরণে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া চারজন বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত (চারজন) বিচারককে তাহাদের শপথগ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক নিয়োগদান করিয়াছেন।