― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

চ্যাম্পিয়ন্স লিগ: ষোলোয় জায়গা হয়নি রিয়ালের, টিকে গেলো ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সমাপ্তি হলো বুধবার রাতে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে গত রাতে মাঠে নেমেছিলো সবক’টি দল।

বাংলাদেশ সময় রাত ২টায় একসঙ্গে শুরু হয় ১৮টি ম্যাচ, ইউরোপজুড়ে চলে চ্যাম্পিয়ন্স লিগ উৎসব। 

আগেই শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল লিভারপুল ও বার্সেলোনা। অপেক্ষা ছিল শেষ ষোলোয় এই দুই দলের সঙ্গে কোন ছয় দল সরাসরি উত্তীর্ণ হয় সেটা দেখার।

সেই তালিকায় বুধবার অবশ্য সামান্যই অদল-বদল হয়েছে। তবে ‘চ্যাম্পিয়নস লিগের রাজা’ খ্যাত রিয়াল মাদ্রিদ সেরা আটে জায়গা করে নিতে পারেনি।

অন্যদিকে বাদ পড়ার অপেক্ষায় থাকা ম্যানসিটি ক্লাব ব্রুগাকে ৩-১ গোলে হারিয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন।

জয় পেয়েছে রিয়াল, পিএসজি, ইন্টার, আর্সেনালের মতো দলগুলো। তবে, এবারের আসরে প্রথম হারের স্বাদ পেলো লিভারপুল আর ড্র করেছে বার্সেলোনা।

হারলেই চ্যাম্পিয়ন্স লিগের রবিন লিগ থেকে বিদায় এমন সমীকরণ নিয়ে ঘরের মাঠে বেলজিয়ান ক্লাব ব্রুগাকে আতিথ্য দেয় ম্যানসিটি।

ব্রুগার কাউন্টার অ্যাটাক ফর্মুলায় পরাস্ত হয়ে ৪৫ মিনিটে পিছিয়ে যায় সিটি। গোল করেন রাফায়েল ওনিয়েদিকা।

তবে দ্বিতীয়ার্ধে একাদশে বদল এনে কৌশল পাল্টান পেপ গার্দিওলা। সুফল মেলে দ্রুত। ৫৩ মিনিটে কোভাসিচের গোলে সমতা আনে সিটিজেনরা।

৬২ মিনিটে সিটির আক্রমন ঠেকাতে আত্মঘাতী গোল করে ব্রুগা। ম্যাচের ৭৭ মিনিটে বদলী হিসেবে নামা সাভিনিওর ছোঁয়ায় স্বস্তির ৩-১ গোলের জয়ে প্লে অফে যায় সিটি।

প্লে অফে সিটির প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ। তবে হারলেও প্লে অফে জায়গা পেয়েছে ব্রুগা।

সিটির মতো একই সমিকরণ নিয়ে মাঠে নেমেছিলো পিএসজি। তবে জার্মান ক্লাব স্টুটগার্ডেরে বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় ফ্রান্সের চ্যাম্পিয়নরা। ৬ মিনিটে বার্কোলার গোলে প্রথম লিড নেয় পিএসজি।

এরপর আলো কেড়ে নেন ওসমান ডেমবেলে। ১৭, ৩৫ ও ৫৪ মিনিটে ৩ গোল করে পূর্ন করেন হ্যাটট্রিক। ম্যাচে ৭৭ মিনিটে একটি আত্মঘাতি গোল করলেও ৪-১ গোলের সহজ জয়ে ১৫ নম্বর স্পটে থেকে প্লে অফ নিশ্চিত করে পিএসজি।

বিএম/জ/রা