― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ববিতে বিক্ষোভ মিছিল

ববি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

পরে মিছিলটি ছাত্রদের আবাসিক হল ও ভোলা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব আহমেদ বলেন, বাংলার জমিনে ছাত্রলীগের মত সন্ত্রাসী সংগঠনের আর কোনো জায়গা হবে না।

আবারও যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগ বাংলার জমিনে সংঘটিত হওয়ার চেষ্টা করে তাহলে আবু সাঈদের এক ফোটা রক্তের বিনিময় হলেও তাদের ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। 

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য আশিক আহমেদ বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না। এই সন্ত্রাসী সংগঠনকে রুখে দিতে প্রয়োজনে বাংলার ছাত্রসমাজ বারবার ঐক্যবদ্ধ হবে। 

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার উৎখাতের লক্ষ্যে ৫ কর্মসূচি ঘোষণা দিয়েছে সন্ত্রাসের দ্বায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বিএম/জ/রা